ক্রিকেটের ধারাভাষ্যকার এখন বচ্চন
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রোমাঞ্চের পারদ চড়ে যাওয়া।
আজ থেকে ঠিক ১২ দিন পর টিভিতে যখন ম্যাচটা দেখবেন, একটা কণ্ঠ বেশ পরিচিত
ঠেকতে পারে। হর্ষ ভোগলে আর কপিল দেবের কণ্ঠ তো অনেকেই চেনেন, এই দুজনের
থাকারই কথা। তবে আরেকজনের কণ্ঠই বেশি বিস্ময় জাগাবে। এই ভরাট গলাটা অমিতাভ
বচ্চনের! বিগ ‘বি’ ধারাভাষ্যকক্ষে কী করছেন! এটা কোনো চিত্রনাট্য নয়,
বলিউড কিংবদন্তি আসলেই ধারাভাষ্য দিতে যাচ্ছেন বিশ্বকাপে। তবে সব ম্যাচে
নয়, পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচটাতেই তাঁকে পাওয়া যাবে ধারাভাষ্যকার
হিসেবে। তাঁর ক্রিকেটপ্রীতির কথা অবিদিত নয়, ক্রিকেট নিয়ে টুইটও করেছেন
অনেকবার। তবে ধারাভাষ্যকার হিসেবে এখন এক ঢিলে দুই পাখি মারার সুযোগ। নিজের
মুক্তির অপেক্ষায় থাকা ছবি শমিতাভ-এর প্রচারণার সুযোগও যে পেয়ে যাচ্ছেন!
টাইমস অব ইন্ডিয়া।
Subscribe to:
Post Comments (Atom)
জনপ্রিয় পোস্ট
Follow us on facebook
Email Newsletter
Subscribe to our newsletter to get the latest updates to your inbox. ;-)
Your email address is safe with us!

No comments:
Post a Comment